বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’ মসজিদে নববীর বিস্ময় ২৫০ বৈদ্যুতিক ছাতা

শায়খে ইমামবাড়ীর ইন্তেকালে মাওলানা নুরুল ইসলামের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সদরে জমিয়ত ও খলিফায়ে মাদানী শায়খে ইমামবাড়ী আল্লামা আব্দুল মোমেন (রহ.) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আল্লামা মুহাম্মদ নুরুল ইসলাম।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, শায়খে ইমামবাড়ী আল্লামা আব্দুল মোমেন (রহ.) পুরো এশিয়ার জন্য এলেম জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী (রহ.) এর জীবন আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে নিজকে উৎসর্গকারী একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী উম্মতের এমন দুর্যোগপূর্ণ মুসিবতের দিনে বড় বড় বুযুর্গানে দ্বীনের ইন্তেকাল হয়ে যাওয়ায় আমরা আরও বেশি এতিম হয়ে যাচ্ছি।

আল্লাহ পাক মরহুম হজরতকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ও তার ভক্তবৃন্দকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ