বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’ মসজিদে নববীর বিস্ময় ২৫০ বৈদ্যুতিক ছাতা

শায়খে ইমামবাড়ীর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলামের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সদরে জমিয়ত ও খলিফায়ে মাদানী শায়খে ইমামবাড়ী আল্লামা আব্দুল মোমেন (রহ.) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন প্রেরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে জমিয়তের কেন্দ্রীয় নেতারা গভীর শোক প্রকাশ করেন। এছাড়াও তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের মধ্যেগভীর শোক প্রকাশ করেন জমিয়তের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী, সহসভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন,আল্লামা আব্দুর রব ইউসূফী আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

এদিকে শায়খে ইমামবাড়ীর ইন্তেকালে ফরিদপুর জেলা জমিয়তের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। জেলা জমিয়তের সভাপতি ও শামসুল উলুম মাদরাসা-খাবাসপুরের মুহতামিম মুফতি কামরুজ্জামান শোক প্রকাশ করেন।

তিনি বলেন, আল্লামা আব্দুল মোমিনের ইন্তেকালে জাতি একজন আধ্যাতিক রাহবার হারালো। আমরা তার ইন্তেকালে ফরিদপুর জেলা জমিয়তের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ