বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’ মসজিদে নববীর বিস্ময় ২৫০ বৈদ্যুতিক ছাতা

শায়খে ইমামবাড়ীর ইন্তিকালে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবীণ আলেম খলিফায়ে মাদানী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আবদুল মোমিন শায়খে ইমামবাড়ী এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, আল্লামা আবদুল মোমিন আওলাদে রাসুল হযরত মাওলানা হুসানইন আহমদ মাদানী রহ. এর সুযোগ্য খলিফা হিসেবে এদেশের আলেম সমাজের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি যেমন ইলমে নববীর খেদমতে নিয়োজিত ছিলেন তেমনি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন তথা রাজনৈতিক অঙ্গনেও অগ্রনী ভূমিকা পালন করে গেছেন। তার মত একজন বুযুর্গ আলেমের মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

শোক বার্তায় খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুম আল্লামা আবদুল মোমিন শায়খে ইমামবাড়ী এর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জান্নাতের আ’লা মাকাম নসিবের জন্য দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ