রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

করোনা: প্রতি জেলায় ৩টি গাড়ি প্রস্তুত রাখার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের রোগী বিভিন্ন এলাকায় পাওয়ায় নমুনা সংগ্রহ এবং রোগী পরিবহনের জন্য কমপক্ষে তিনটি করে যানবাহন প্রস্তুত রাখতে সব জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে সরকার।

গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ জেলা প্রশাসকদের এই নির্দেশনা দেয়।

তাতে বলা হয়, করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবেলায় দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকদের আহ্বায়ক করে একটি করে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি করোনা পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।

করোনা আক্রান্ত রোগী সনাক্তকরণের লক্ষ্যে ইতোমধ্যে ঢাকাসহ বিভিন্ন বিভাগে কয়েকটি টেস্ট ল্যাব স্থাপন করা হয়েছে। এ প্রেক্ষাপটে প্রতিটি জেলায় স্যাম্পল কালেকশনের জন্য কমপক্ষে ‍দুটি যানবাহন ও রোগী পরিবহনের জন্য একটি যানবাহন (মাইক্রোবাস) প্রস্তুত রাখার জন্য স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ