রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

করোনায় গার্মেন্টস মালিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রিন্স গার্মেন্টস লিমিটেডের মালিক মুহাম্মদ তাসলিম আক্তার মারা গেছেন। তিনি প্রিন্স গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চি‌কিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রিন্স গার্মেন্টস এর চেয়ারম্যান বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজেএমইএ সভাপতি ড. রুবানা হক। বিজিএমইএ তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছে, প্রয়াতের জানাজা ও দাফন সরকারি নিয়ম অনুযায়ী হবে।

বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ এ আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একদিনেই নতুন করে ১১২ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ