বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা যেখানে পাঁচশ বছর ধরে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি কুরআন তেলাওয়াত হজ ব্যবস্থাপনা জোরদারে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক  ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক দেশের ১১ এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’ মসজিদে নববীর বিস্ময় ২৫০ বৈদ্যুতিক ছাতা

ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়বে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে বিমান চলাচলসহ যাবতীয় যোগাযোগ। এ অবস্থায় যেসব দেশে এসে আটকা পড়েছেন এবং ভিসার মেয়াদ শেষ হয়েছে ও কাজে ফিরতে পারেননি, তারা চাকরি হারাবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

গতকাল শুক্রবার রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার স্ট্যাটাসে লেখেন, চাকরি করা অবস্থায় যারা দেশে ছুটিতে এসেছেন এবং মেয়াদ শেষ হবার পরও বিমান যোগাযোগ না থাকায় এবং লকডাউনের কারণে কর্মস্থলে ফিরতে পারেননি, সংশ্লিষ্ট দেশের সরকার তাদের ছুটির বা ভিসার মেয়াদ বাড়িয়ে দেবেন। ফলে তারা চাকরিচ্যুত হবেন না।

প্রতিমন্ত্রী আরো বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসসমূহ বিষয়টি নিশ্চিত করেছে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোও সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়গুলো নিশ্চিত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ