মাওলানা হাফেজ আহসান জামিল।।
আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন, يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون অর্থাৎ হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন তোমাদের পূর্বসূরীদের উপর ফরজ করা হয়েছিল।
এই পবিত্র আয়াতে... من قبلكم বাক্যটি পূর্বের সমস্ত শরীয়তে রোজা ফরজ ছিল বলে ঘোষণা করা হয়েছে। যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা এমন একটি ইবাদত, যা শুধু উম্মতে মুহাম্মদীর উপর ফরজ করা হয়নি। বরং এটি পূর্ববর্তী শরীয়ত, পূর্ববর্তী উম্মতের ও নবীদের উপরও রোজা ছিল।
হজরত আদম,হজরত মুসা, হজরত দাউদ আলাইহিস সালামের যুগেও রোজা ছিল। কিন্ত ধরন ছিল ভিন্ন। আর তা এজন্য দিয়েছেন যাতে করে বান্দা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়াবান হতে পারে। আর এই তাকওয়ার এতই গুরুত্ব যে তাকওয়া ছাড়া তিনি বান্দার আমলের দিকে তাকাবেন না। অর্থাৎ বান্দা নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু এর পিছনে তাকওয়া ছিল না। ছিল বাহ্যিক দৃষ্টিভঙ্গি মানুষকে দেখাবার চিন্তা। এজন্য তার কষ্ট করে হজ্জ করা, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেয়া সব বিফলে যাবে। আর তাকওয়া থাকে, দিলে যা শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে আগেই আমাদেরকে বলেছেন... الا ان في الجسد مضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب মানুষের শরীরের মধ্যে একটি গোস্ত পিণ্ড রয়েছে, যতক্ষণ তা ভালো থাকবে সমস্ত দেহ ভালো থাকবে। আর যখন উহায় পছন ধরবে সমস্ত দেহেই পছন ধরে যাবে। শুনে রাখ সেই গোশতের টুকরাই় হইতেছে ক্বলব। আর এই ক্বলবকে সুস্থ রাখার অন্যতম মাধ্যম হচ্ছে রোজা। আর এজন্যই আমরা যেন আমাদেরকে পরিশুদ্ধ করতে পারি তাই দীর্ঘ এক মাস সিয়াম সাধনা দান করেছেন। আর আল্লাহ তাই বলেছেন তাক্বওয়া সম্পর্কে... لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহর নিকট পৌঁছেনা কুরবানীর জন্তুর গোশত ও রক্ত। বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া।
একটি হাদীসে এসেছে... ان الله لاينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم অর্থাৎ আল্লাহ পাক তোমাদের বাহ্যিক অবয়ব বা ধন ঐশ্বয্যের দিকে দৃষ্টিপাত করেন না। তাহার দৃষ্টি তোমাদের অন্তরসমূহ আর আমলসমূহের উপর হয়ে থাকে। এছাড়াও কুরআনের বিভিন্ন স্থানে তাকওয়া সম্পর্কে বর্ণিত হয়েছে। মহান আল্লাহ বলেন, ان المتقين فى ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون انا كذلك نجزي المحسنين মুক্তাকিরা শীতল ছায়া ও ঝরনা বিশিষ্ট উদ্যানে নিজেদের পছন্দ মত ফল-মুà