মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


রমজানে আল্লাহর রহমত পাওয়ার সাতটি উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান নাঈম।।

রহমতের মাস রমজান। গুনাহ মাফ করিয়ে আল্লাহ তা'য়ালার নিকটবর্তী হওয়ার এক সুবর্ণ সুযোগ এ মাস। এ মাসে অল্প আমলেই পাওয়া যায় অফুরন্ত সওয়াব। তবে নিম্নোল্লিখিত সাতটি বিশেষ আমলের মাধ্যমে সহজেই আল্লাহ তা'য়ালার রহমত হাসিল করা যায়।

ইফতারের সময় দুয়া করা

রাসুলুল্লাহ সা. বলেছেন, ইফতারের সময় যেকোনো দুয়া কবুল হয়; এবং কোনো দুয়াই ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিযী।

ইফতারের আগ মুহূর্ত পেটে ক্ষুধা নিয়ে আল্লাহ তা'য়ালার দরবারে রহমত ও মাগফিরাতের দুয়া করার সর্বোৎকৃষ্ট সময়। আল্লাহ তা'য়ালার দুটি গুণবাচক নাম হলো "আর রহমান" (পরম করুণাময়) ও "আর রহীম" (অসীম দয়ালু)। আল্লাহ তা'য়ালার কাছে রহমতের দুয়া করার সময় তাঁর এই গুণবাচক নাম দুটি ব্যবহার করা উত্তম।

বেশি বেশি অন্যের জন্য দুয়া করা

অন্যের জন্য বেশি বেশি রহমতের দুয়া করতে হবে। এতে করে নিজের জন্যও আল্লাহর রহমত পাওয়া যাবে। একটি হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, কোনো মুসলমান যখন তার অপর মুসলমান ভাইয়ের জন্য দুয়া করে, তখন একজন ফেরেশতা (দুয়াকারীকে উদ্দেশ্য করে) বলতে থাকে, তোমার জন্যও তাই হোক। মুসলিম

আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা

অনেকদিন যাবত যেসব আত্মীয় স্বজনের সাথে কথা হয় না, এই রমজানে তাদের সাথে যোগাযোগ করে তাদের খোঁজ-খবর নেয়া যেতে পারে। বিশেষত চলমান অনিশ্চয়তাপূর্ণ সময়ে সম্ভাব্য সকলের কাছ থেকে নিজের অনিচ্ছাকৃত সব ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এতে করে আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করে আল্লাহ তা'য়ালার নিকটবর্তী হওয়া সহজ হবে।

রাসুলুল্লাহ সা. বলেন, দয়ালুরাই রহমানের দয়ার অধিক হকদার। সুতরাং তোমরা পৃথিবীবাসীর উপর সদয় হও, আসমানের উপর থেকে আল্লাহ তা'য়ালা তোমাদের উপর সদয় হবেন। যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন মজবুত করবে, আল্লাহ তা'য়ালাও তার সাথে বন্ধন মজবুত করবেন। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তা'য়ালাও তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। তিরমিযী।

সুতরাং আত্মীয়তার বন্ধন মজবুত করার মাধ্যমে আল্লাহ তা'য়ালার রহমত লাভ করা যায়।

জিকির বাড়িয়ে দেওয়া

আল্লাহ তা'য়ালার রহমত লাভের আরেকটি সহজ উপায় হলো বেশি বেশি জিকির করা। পবিত্র কুরআনে আল্লাহ তা'য়ালা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো। সূরা বাকারা: ১৫২

বেশি বেশি জিকিরের মাধ্যমে গুনাহ মà¦