শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

হোম কোয়ারেন্টাইনে যে বই পড়ার অনুরোধ করলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব এখন করোনা দুর্যোগে নাকাল। এই সময়ে বিশ্বের সব মানুষই ঘরবন্দী। আর ঘরবন্দী সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের মানুষদের বই পড়ার জন্য উৎসাহিত করলেন। শুধু তাই নয়, একটি বইয়ের নামও বাতলে দিলেন ইমরান। বইটি হচ্ছে ফিরাস আল খাতিবের লেখা ‘লস্ট ইসলামিক হিস্টোরি’।

ইমরান বলেন, ‘ফিরাস আল খাতিবের ‘ইসলামের হারানো ইতিহাস’ বইটি ইসলামি সভ্যতার চালিকা শক্তির সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেছে। এটি দুর্দান্ত একটি ইতিহাস গ্রন্থ।

বইটিতে তুলে ধরা হয়েছে ইসলামি সভ্যতাকে যেভাবে সময়ের শ্রেষ্ঠতম সভ্যতা করে গড়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, ইসলামি সভ্যতার পতনের কারণগুলোও বলা হয়েছে বইটিতে।’

তিনি আরও বলেন, ‘এই লকডাউনের সময়ে তরুণদের পড়ার জন্য এটি একটি দুর্দান্ত বই হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ