রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

করোনা: সিঙ্গাপুরে ১৮ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিঙ্গাপুরে নতুন করে আরও ৬৫৭ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ২০৫।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগই অভিবাসী শ্রমিক। তারা বিভিন্ন ডরমিটোরিতে থাকেন।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, দেশটির মাত্র ১০ জন নাগরিক বা স্থানীয় বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বাকিরা সবাই দেশটির অভিবাসী শ্রমিক। ডরমেটরিতে এক রুমে অনেক অভিবাসী একসঙ্গে থাকেন। ফলে সেখানে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন অভিবাসী শ্রমিকরা। দেশটিতে বর্তমানে প্রায় ৩ লাখ ২৩ হাজার অভিবাসী শ্রমিক বসবাস করেন।

সিঙ্গাপুরে বসবাসরত অনেক বাংলাদেশি কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে অনেক কর্মী কাজ হারিয়েছেন। আবার কবে তারা কাজে ফিরতে পারবেন তাও নিশ্চিত নয়।

এদিকে আগামী ৫ মে থেকে সিঙ্গাপুরে লকডাউন শিথিলের ঘোষণা দেয়া হয়েছে। এর এক সপ্তাহ পর থেকে সেলুন, লন্ড্রি ও গৃহ-ভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ফের চালু হবে। বাইরে হাঁটাচলা-ব্যায়ামের ওপর থেকেও বিধি-নিষেধ তুলে নেয়া হচ্ছে। তবে জিম-সুইমিংপুল বন্ধই থাকবে।

এছাড়া, ১৯ মে থেকে কিছু স্কুলও ফের খুলে দেয়া হচ্ছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে পাঠদান করা হবে।

সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৭ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৩৪৭ জন। তবে ২৪ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ