বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

প্রথমবারের মতো মাইকে আজানের অনুমতি দিলো কানাডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতিহাসে প্রথমবারের মতো কানাডার ভূখণ্ডে মসজিদের মাইক থেকে আজান প্রচার করা হবে। দেশটির কয়েকটি শহরে এই অনুমতি দেয়া হয়েছে। বার্তা সংস্থা আনাতোলির বরাতে এ তথ্য জানা গেছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে এ অনুমতি দিয়েছে কানাডিয়ান প্রশাসন। এর ফলে এখন থেকে অটোয়া, টরেন্টো, এডমন্টন ও হ্যামিল্টন শহরের বিভিন্ন মসজিদের মাইকে জোহর, আসর ও মাগরিবের নামাজের আজান দেয়া যাবে। তবে এ সুযোগ শুধু রমজান মাসেই থাকছে। পবিত্র এই মাসটি শেষ হলে মাইক দিয়ে আর আজান দেয়া যাবে না বলে জানানো হয়েছে।

সুদীর্ঘ সময় ধরে কানাডায় মসজিদে নামাজ পড়ার বিধান থাকলেও মাইকে আজান দেয়ার অনুমতি ছিল না। এ বিষয়ে হ্যামিল্টন শহরের মাউন্টেন মসজিদের ইমাম সাইয়্যেদ তুরা বলেন, এই দিনটি কানাডায় বসবাস করা সব মুসলিমদের জন্যই ঐতিহাসিক। কারণ এর আগে এখানকার মানুষ মাইকে আজান দেয়া শোনেনি। অনুমতি পাওয়ায় প্রথমবারের মতো তাদের সে সৌভাগ্য হচ্ছে।

তিনি বলেন, রমজান মাস শেষ হলে এই অনুমতি চলে যাবে। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে রমজান মাসের পরও মাইকে আজান দেয়া যায়। এ ছাড়া কানাডার সব শহরে যেন এই অনুমতি পাওয়া যায় সে লক্ষ্যেও কাজ করছি আমরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ