রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বিহারে মুসলিম ১৭ শতাংশ, চাকরিতে প্রতিনিধিত্ব ৪ শতাংশ ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাকটিকিট উদ্বোধন ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী মুরাদনগরে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় উপজেলা জমিয়তের দোয়া মাহফিল ‘সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন’ সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস নতুন নীতি বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সক্ষমতা-দক্ষতা বাড়বে: রাষ্ট্রপতি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সম্পন্ন, কানায় কানায় পরিপূর্ণ গ্র্যান্ড মোসাল্লা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া

‘শিল্পকারখানা খোলা ও লকডাউন একসাথে চলতে পারে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিল্পকারখানা ও গার্মেন্টস খুলে দিয়ে দেশকে ঝূঁকিপূর্ণ অবস্থায় ফেলে দেয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার সারাদেশে সাধারণ ছুটি বৃদ্ধি করে করোনা মোকাবেলার চেষ্টা করছে, অন্যদিকে গার্মেন্টস খুলে দিয়ে দেশকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছেন। যা কোনভাবেই মেনে নেয়া যায় না।

তিনি বলেন, সরকার দেশকে করোনা মুক্ত করতে চাইলে হয়তো পুরোপুরি লকডাউন মানাতে হবে নতুবা সাধারণ ছুটি বাতিল করে জনসাধারণকে উম্মুক্ত করে দিতে হবে। এভাবে একটি দেশ চলতে পারে না।

প্রিন্সিপাল মাদানী বলেন, দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকার শিল্প-কলকারখানা ও গার্মেন্টস খুলে দেয়ার অনুমতি দিয়েছে। একই সথে দুই নীতি চলতে পারে না। হয়তো সরকারকে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে হবে নতুবা সব খুলে দিতে হবে।

গার্মেন্টস ও কারখানা গুলোই সবচেয়ে ঝূঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ