রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বিহারে মুসলিম ১৭ শতাংশ, চাকরিতে প্রতিনিধিত্ব ৪ শতাংশ ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাকটিকিট উদ্বোধন ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী মুরাদনগরে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় উপজেলা জমিয়তের দোয়া মাহফিল ‘সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন’ সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস নতুন নীতি বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সক্ষমতা-দক্ষতা বাড়বে: রাষ্ট্রপতি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সম্পন্ন, কানায় কানায় পরিপূর্ণ গ্র্যান্ড মোসাল্লা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া

ব্রাহ্মণবাড়িয়াকে গালি দিলেই আইনি ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়া জেলাকে গালিগালাজ করলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এ কথা বলেন তিনি।

মোকতাদির চৌধুরী বলেন, কিছু একটা হলেই মানুষ এখন ব্রাহ্মণবাড়িয়াকে গালি দেয়। অথচ অপরাধ কী, তা এখনো বুঝলাম না। তাদের কাছে মনে হয়, যেন ব্রাহ্মণবাড়িয়াকে গালি দেয়া খুব সহজ। যারা গালি দেয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

কারো রক্তচক্ষুকে ভয় পান না উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে কটাক্ষকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার চেষ্টা করা হচ্ছে। যদি মামলা না হয়, তাহলে উকিল নোটিশ দিয়ে অভিযুক্তকে আদালতে দাঁড় করানো হবে।

চাল ও ত্রাণ চুরির ঘটনা প্রসঙ্গে এই সাংসদ বলেন, সঠিক লোকদের ত্রাণ দিতে হবে। কেউ যেন বাদ না পড়ে। আর যারা ত্রাণ চুরির সঙ্গে জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। অভিযুক্ত ব্যক্তি জনপ্রতিনিধি কিংবা দলীয় লোক যেই হোক, সবার ক্ষেত্রে একই নিয়ম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ