বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা

অর্থনীতিকে সচল রাখতেই কিছু ক্ষেত্রে শিথিল করা হয়েছে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থনীতির চাকাকে সচল রাখতেই সরকার কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার নিজ সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে চলমান এই সংকটে সরকারকে আজ জনগণের জীবনের পাশাপাশি জীবিকাকেও দেখতে হচ্ছে। মানুষকে বাঁচাতে হলে অর্থনৈতিক চাকাকেও সচল করে রাখতে হবে। তাই কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করা হয়েছে।

বিএনপির জাতীয় ঐক্যের প্রস্তাব নাকচ করে দিয়ে তিনি বলেন, করোনা মোকাবেলায় পৃথিবীর কোথাও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজন দেখা যায়নি। কারণ এই সংকটে চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাই বেশি প্রয়োজন। করোনা দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সংক্রমিত করে। যেসব দেশে জাতীয় ঐক্য হচ্ছে সেগুলো মূলত ভ্যাকসিন কিংবা চিকিৎসা বিষয়ক। তাই রাজনৈতিক দলের মধ্যে ঐক্য তথা জাতীয় ঐক্যের প্রয়োজন আছে বলে মনে করি না।

বিএনপি কখনো জনগণের রাজনীতি করেনি মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের এই সংকটেও মির্জা ফখরুল সাহেব কথায় কথায় সরকারের সমালোচনা করছেন। অথচ তারা নিজেরাই সত্যিকার অর্থে জনগণের পাশে দাঁড়াতে পারেননি। উল্টো সরকারের সাফল্যকে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ