রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে: তথ্যমন্ত্রী ফরিদপুরে ইমাম-উলামা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ২০২৭ সালের দাওরায়ে হাদিস পরীক্ষার তারিখ ঘোষণা কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক  ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক  চলতি সপ্তাহেই পাকিস্তানে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র বিহারে মুসলিম ১৭ শতাংশ, চাকরিতে প্রতিনিধিত্ব ৪ শতাংশ ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাকটিকিট উদ্বোধন ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী মুরাদনগরে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় উপজেলা জমিয়তের দোয়া মাহফিল

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে ৩০ মে পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সৃষ্ট পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৩০ মে পর্যন্ত ছুটি থাকবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মুহা. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করে।

তিনি বলেন, ঈদের ছুটিসহ আগামী ৩০ মে পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই ছুটির আদেশসহ প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে জানিয়েছেন, দেশে পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। তবে এ বিষয়ে এখনাে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজন হলে এমন ব্যবস্থা নেয়া হতে পারে।

গতকাল সোমবার করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেশে সাধারণ ছুটি আবারো বাড়ানো হয়েছে। ষষ্ঠ দফায় ১১ দিন ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে। এর মধ্যে ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে ৬ মের বৌদ্ধ পূর্ণিমা এবং ১৫ ও ১৬ মের সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে।

তবে জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা ও সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের ছুটি বাতিল থাকবে।

সকল ধরনের পণ্য পরিবহন চলাচল অব্যাহত থাকবে। কৃষিপণ্য, কাঁচাবাজার, ওষুধ, চিকিৎসা সামগ্রীসহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদেরও ছুটি বাতিল থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ