বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা

ঈদের পর মাদরাসাগুলো খুলে দিতে আল্লামা মাসঊদের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদগুলোর মতো দীনি শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এ আহ্বান জানান।

তিনি বলেন, আমি সীমিত আকারে হলেও মসজিদ খুলে দেয়ার আহ্বান জানিয়েছিলাম। মসজিদের দ্বার উন্মুক্ত করে দেয়ায় সরকারের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। মসজিদের মতোই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসহ কওমী মাদরাসাগুলোকে খুলে দেয়ার আহ্বান জানাচ্ছি। দীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইলম ও আমলের মারকাজ। যেখানে মহান আল্লাহর স্তুতি গাওয়া হয়। আল্লাহ তায়ালা বলেছেন, জল–স্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল। সূরা রুম : আয়াত ৪১। এই মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে প্রয়োজন এই দীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক অগ্রযাত্রা। যত দ্রুত দীনচর্চার মারকাজ খুলে দেয়া হবে তত দ্রুত আল্লাহ তায়ালা বালা মসিবত থেকে দেশকে রক্ষা করবেন।

দেশের দীনদরদি মুসল্লিদের উদ্দেশে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মসজিদ খুলে দেয়ায় আমাদের যেমন আনন্দ হচ্ছে তেমনি আমাদের অসতর্কতায় যেনো করোনা রোগ ছড়িয়ে না যায়। আমরা সতর্ক থাকবো। স্বাস্থ্যবিধি মেনেই মসজিদে যাবো ইনশাআল্লাহ। দেশ ও মানুষের স্বার্থে আমরা কিছুতেই অসতর্ক হবো না ইনশাআল্লাহ।

আল্লামা মাসঊদ বলেন, স্বাস্থ্যবিধি মেনে মাদরাসা পরিচালনা করা কঠিন কিছু নয়। সতর্ক থেকে মাদরাসা পরিচালনা করা সম্ভব। কারণ মাদরাসাগুলোর বেশির ভাগ স্টুডেন্ট আবাসিক থাকে। রাস্তায় বের হয়ই না। সুতরাং মাদরাসা শিক্ষার্থীরা ঝুঁকিমুক্তই পড়ালেখা করতে পারবে বলে আমরা মনে করি। কওমী মাদরাসার পড়ালেখা শুরু হলে দেশের জন্যই মঙ্গল হবে বলে মন্তব্য করেন আল্লামা মাসঊদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ