রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

করোনায় বার্ষিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের ঐতিহাসিক বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ করোনার পরিস্থিতি সামনে রেখে এ বছরের বার্ষিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

দেওবন্দ ইসলামিক মিডিয়া গতকাল মঙ্গলবার দেওবন্দের ওয়েব সাইটের বরাতে এ তথ্য জানায়।

জানা যায়, গতকাল দারুল উলুম দেওবন্দ মজলিসে শিক্ষা সভায় এ সিদ্ধান্ত নেয়। বার্ষিক পরীক্ষা বাতিল করে আগের পরীক্ষাগুলোর উপর ভিত্তি করে আগামী বছরের কার্যক্রম পরিচালনা করা হবে। সেই সাথে আগামী বছরের ভর্তি পরীক্ষাও স্থগিত থাকার ঘোষণা দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে করোনা ভাইরাসের কারণে দেওবন্দকে হটস্পট এলাকায় হিসেবে যোগ করেছে ভারত সরকার। হটস্পট এলাকা হওয়ায় দেওবন্দ মাদরাসা এ ধরণের সিন্ধান্ত নিতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দেওবন্দ ইসলামিক মিডিয়া থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ