বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

মুসলিমরা ২০৩০ সালে ৩৬ দিন রোজা রাখবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম সৌদি আরবের এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুসারে ঘোষণা করেছেন: ২০৩০ সালে মুসলমানেরা ৩৬ দিন রোজা রাখবে।

সৌদি আরবের আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল-মুসনাদ বলেছেন এমন ঘটনা যা বার বার পুনরাবৃত্তি হয় না, মুসলমানরা ২০৩০ সালে ৩৬ দিন রোজা রাখবে।

তিনি টুইটারে লিখেছেন ২০৩০ সালের শুরুতে এবং শেষে অর্থাৎ দুইবার পবিত্র রমজান মাস আসবে। ১৪৫১ হিজরির রমজান শুরু হবে ২০৩০ সালের ৫ম জানুয়ারিতে এবং আশাকরা হচ্ছে, এই পবিত্র মাসটি ৩০ দিনে পূর্ণ হবে।

আল-মুসনাদ বলেন ২০৩০ সালে আবারও একটা রমজান আসবে। অর্থাৎ ১৪৫২ হিজরির রমজান মাস শুরু হবে ২০৩০ সালে ২৬শে ডিসেম্বর। এই মাসেও মুসলমানেরা রমজান মাসের ৬টা রোজা রাখবে। ১৪৫২ হিজরির রমজান ২০৩০ এবং ২০৩১ সালে হবে।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেছেন এর কারণ হচ্ছে চন্দ্র বছর সৌরবর্ষের তুলনায় ১১ দিন কম হয়। (অর্থাৎ সৌরবর্ষ ৩৬৫ দিন এবং চন্দ্র বছর ৩৫৪)। সূত্র: ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ