রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

মেহবুবা মুফতির আটকের মেয়াদ বাড়ল আরও ৩ মাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জন সুরক্ষা আইনে জম্মু ও কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে গত বছরের ৫ই অগস্ট থেকে গৃহবন্দি করা রাখা হয়েছে, আরও তিনমাস একইভাবে কাটাতে হবে তাকে।

ফলে তাকে প্রায় ১ বছর গৃহবন্দি থাকতে হতে পারে। এপ্রিল থেকে শ্রীনগরের বাড়িতে গৃহবন্দি রয়েছেন মেহবুবা মুফতি। তার আগে মৌলানা আজাদা শহরে তৈরি করা কারাগারে রাখা হয় তাকে।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সময়ে আটক করা হয় পিডিপি নেত্রী মেহবুবা মুৎতি, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা সহ উপত্যকার প্রায় শখানেক রাজনৈতিক নেতাকে।

মার্চে মুক্তি দেওয়া হয় ওমর আবদুল্লাকে। মেহবুবা মুফতির আটকের মেয়াদ বৃদ্ধিকে 'অবিশ্বাস্য নিষ্ঠুরতা এবং অধঃপতনশীল পদক্ষেপ' বলে বর্ণনা করেছেন ওমর আবদুল্লা।

তিনি আরও উল্লেখ করেন, 'একটি সরকারের তরফে কত কয়েকদিনে বারবার জম্মু ও কাশ্মীরের স্বাভাবিক পরিস্থিতি বলে দাবি করা হয়েছে, সেখানে মেহবুবা মুফতিকে আটকে রাখার ঘটনাতেই প্রমাণ হয়, কয়েকদশক পিছিয়ে গেল জম্মু ও কাশ্মীর।'

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ