রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

যুক্তরাষ্ট্রে করোনায় ২৩৫ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৩৫ অভিবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে নতুন করে আরও তিন অভিবাসী বাংলাদেশি মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে ২৩৫ বাংলাদেশির মৃত্যু হলো। এদের মধ্যে ২০৫ জনই নিউ ইয়র্ক শহরের বাসিন্দা। সোমবার সকালে নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি হাসপাতালে প্রাণ হারান প্রবাসী পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট নূরুল ইসলাম।

শহরের জ্যামাইকা ও ব্রঙ্কসে প্রাণ হারিয়েছেন হাজী ছওয়াবুর রহমান এবং নূর জাহান বেগম। এছাড়া দেশটির নিউজার্সিতে আট, মিশিগানে ছয়, ভার্জিনিয়ায় তিনজন, মেরিল্যান্ড দুইজন এবং বোস্টনে এক বাংলাদেশি মারা গেছেন।

করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচে বেশি বাংলাদেশির মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। সেখানে মারা গেছেন অন্তত দেড়শ’ বাংলাদেশি। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রাণ গেছে অন্তত ৬৪ প্রবাসীর।

এদিকে, মালদ্বীপে করোনায় প্রথম এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইতালি, স্পেন, পর্তুগাল, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনায় অন্তত চার শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ