রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

এ রমজানেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্বর সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েল। এতে এ অঞ্চলের বেসামরিক মানুষের জীবন ব্যাপকভাবে হুমকির মুখে রয়েছে।

গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী সর্বশেষ আগ্রাসন চালিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়। গাজার বেইত হানুন শহরে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের তিনটি অবস্থানে বিমান হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি। ২০০৭ সাল থেকে গাজা উপত্যকার ওপর অবরোধ দিয়ে রেখেছে ইহুদিবাদী ইসরাইল এবং বলা হচ্ছে গাজা এখন বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে ইহুদিবাদী ইসরাইল সোমবার সন্ধ্যায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। এর আগে শুক্রবার সকালে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে ইহুদিবাদী সেনারা লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কয়েকটি অবস্থানে হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইসরায়েল প্রায়ই সিরিয়ার বিভিন্ন অংশে হামলা চালিয়ে আসছে বিশেষ করে হিজবুল্লাহর অবস্থানে তারা হামলা চালাচ্ছে। অথচ হিজবুল্লাহ দায়েশের বিরুদ্ধে লড়াই করে চলেছে। ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ