বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা

চলতি মাসেই দেশে করোনার চিকিৎসায় রেমডিসিভির প্রয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরণব্যাধী করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। সেই ধারাবাহিকতায় শিগগিরই করোনার সম্ভাব্য ভ্যাকসিন রেমডিসিভির রোগীদের চিকিৎসায় প্রয়োগ করা হবে। পাশাপাশি আগামী জুন মাস থেকে দেশে যুক্তরাজ্য ও চীনের তৈরি দুটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হতে পারে।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদপ্তরে কয়েকটি ওষুধ কোম্পানির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের ডিজি মেজর জেনারেল মাহাবুবুর রহমান।

তিনি বলেন, এই মুহূর্তে বিশ্বের আটটি দেশে করোনা প্রতিরোধী ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে। ইতোমধ্যে বেশ কযেকটি দেশ ভ্যাকসিন আবিষ্কার করেছে বলে দাবি করেছে। এর মধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও চীনের একটি ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে সরকার।

আশা করছি, প্রতিষ্ঠান দুটির কাছ থেকে ভ্যাকসিন এনে সেগুলোর ক্লিনিক্যাল ট্রায়াল আগামী জুন মাস থেকেই শুরু করা যাবে। এ নিয়ে প্রতিষ্ঠান দুটির সঙ্গে আইইডিসিআরের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে, যোগ করেন জেনারেল মাহাবুবুর রহমান।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের ডিজি বলেন, এ ছাড়া আগামী ২০ মে এর মধ্যে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় সম্ভাব্য ওষুধ রেমডিসিভির প্রয়োগ শুরু হতে পারে বলে আশা করছি। ইতোমধ্যে দেশের আটটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে রেমডিসিভির উৎপাদনের অনুমতি দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ