রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

শনিবার থেকে লকডাউন তুলে দিচ্ছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী শনিবার (৯ মে) থেকে লকডাউন ওঠানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান বৃহস্পতিবার বলেন, সাধারণ মানুষের ভোগান্তির কারণে লকডাউন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

ইমরান এদিন পাকিস্তানের জাতীয় সমন্বয় কমিটির সঙ্গে বৈঠকের পর বলেন, ‘আমাদের মানুষ ভোগান্তিতে পড়েছে। তাই লকডাউন ওঠানো হচ্ছে।’

‘আমরা জানি সংক্রমণ বাড়তে থাকলেও এমন সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু এটা তো থামছেও না।’ আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসাব অনুযায়ী, পাকিস্তানে এখন পর্যন্ত ২৪ হাজার ৭৩ জন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৬৪ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৪ জন।

গোটা পৃথিবীতে মারা গেছেন ২ লাখ ৬৩ হাজার ৮৩১ জন, আক্রান্ত ৩৭ লাখ ৫৫ হাজার ৩৪১ জন। সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৫ হাজার ৪১৫ জন। এমন অবস্থার ভেতর অধিকাংশ দেশ লকডাউন তুলে দিচ্ছে অথবা বিধিনিষেধ শিথিল করছে।

-এটি