বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা

করোনা রোধে সকল কারাগারে স্প্রে করা হবে ‘ভাইরাস জিরো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস প্রতিরোধ এবং কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দেশের সব কারাগারে নতুন ওষুধ ‘ভাইরাস জিরো’ স্প্রে করা হবে।

আজ শুক্রবার কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃস্পতিবার দেশের সব কারাগারে ‘ভাইরাস জিরো’ পাঠিয়ে দেয়া হয়েছে। কোরিয়া থেকে আমদানি করা এই ওষুধ সুষ্ঠুভাবে ব্যবহারের জন্য কারা অধিদফতরের সব ডিআইজি ও কারা-কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। কারাগারে নতুন বন্দি আসলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রেখে সুস্থতা নিশ্চিত করে অন্য বন্দিদের সঙ্গে রাখা হচ্ছে। করোনার কোনো আলামত বা উপসর্গ দেখা গেলে সঙ্গে সঙ্গে তার জন্য আশেপাশে যারা আছে সবাইকে আলাদা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনার চেয়েও বাড়তি প্রস্তুতি গ্রহণ করেছি। এরইমধ্যে ৮টি আইসোলেশন সেন্টার করা হয়েছে। বন্দিদের মধ্যে এখনও কোনো করোনা পজেটিভ পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করা ২০ কারারক্ষীর করোনা শনাক্ত হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ