রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

ফের ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফের ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার পাঞ্জাবের জলন্ধরের কাছে যুদ্ধবিমানের মহড়া চলার সময় এ দুর্ঘটনা ঘটে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রের বরাতে এনডিটিভি জানায়, পাঞ্জাবের একটি শস্যক্ষেতের মধ্যে ভেঙে পড়ে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯। তবে বিমানটির পাইলট নিরাপদে আছেন। দুর্ঘটনার ঠিক আগে রেসকিউ হেলিকপ্টার নিয়ে ঝাঁপ দিয়েছিলেন তিনি।

ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটিতে একটি প্রযুক্তিগত সমস্যা হয় এবং সেই কারণেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। তবে বিপদ বুঝতে পেরে আগে থেকেই পাইলট নিরাপদে বেরিয়ে আসেন বিমানটি থেকে।

ওই পাইলটকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, ভারতীয় বিমান বাহিনীর অন্যতম অস্ত্র হল মিগ-২৯ যুদ্ধবিমান। এর আগেও একাধিকবার এই বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ