রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

এ বছর জেরুসালেমের ৬০০ মুসলিমকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি ২০২০ সালেই ফিলিস্তিনের জেরুসালেমের ৬০০ মুসলিমকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। ফিলিস্তিন প্রিজনার এসোসিয়েশন গত মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

সংস্থাটি আরও জানায়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেও দখলদার রাষ্ট্রটি জেরুজালেমের মুসলিমদের গ্রেপ্তারও ও হত্যা করে চলেছে।

বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার (৫ মে) ইসরাইলি বাহিনী ১৩ জন মুসলিমকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রয়েছে, জেরুজালেম ন্যাশনাল পিপলস কংগ্রেসের জেনারেল সেক্রেটারি বিলাল নাতশী, পরিচালক মুয়াত আশাব ও জেনারেল ইমাদ আওয়াদ।

এছাড়াও মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে, লেখক ও মানবাধিকারকর্মী রাহিনা হাতেম, মুস্তফা আবু জারা, জাদেল্লাহ গুল এবং সাংবাদিক তাহের ওবাইদ।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তাদের আইনের বিরুদ্ধে কার্যক্রম চালানোয় তারা জেরুজালেমের ৭ জনকে গ্রেপ্তার করেছে। ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি কর্তৃপক্ষের যে কোনও তৎপরতা রুখে দেয়া হবে বলেও জানিয়েছে তারা। আল কুদস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ