রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস

এয়ার ইন্ডিয়ার ৫ পাইলট করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার পাঁচজন পাইলট ও দুই টেকনিশিয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কভিড-১৯ এ শনাক্ত হওয়া পাইলটদের সবাই সম্প্রতি চীনের গুয়াংজু থেকে কার্গো ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিলেন।

করোনার কারণে চলমান লকডাউনে সব ধরনের বিমান চলাচল এক প্রকার বন্ধ রাখলেও গুয়াংজু থেকে মেডিকেল সামগ্রী আনতে ১৮ এপ্রিল বোয়িং ৭৮৭ দিয়ে বেশ কিছু কার্গো ফ্লাইট পরিচালনা করে দিল্লি। একই কারণে কার্গো ফ্লাইট পরিচালিত হয় সাংহাই ও হংকংয়েও।

এয়ার ইন্ডিয়ার একটি সূত্র জানায়, ৭৭ জন বিমান চালকের শরীরে শনিবার করোনার পরীক্ষা করানো হয়। তাতে পাঁচজন পাইলট ও দুই টেকনিশিয়ানের রিপোর্ট পজিটিভ আসে।

তবে সংক্রমিত বিমান চালকদের কারও শরীরেই কোনো উপসর্গ নেই। সকলকে নিজেদের বাড়িতে কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে। ২০ এপ্রিলের পর তাদের কেউ বিমান চালাননি।

এদিকে করোনার কারণে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের এয়ার ইন্ডিয়ার বিমানে করে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। করোনাভাইরাসের মারাত্মক থাবায় পড়া ইতালি ও ইরানের মতো দেশ থেকেও আনা হচ্ছে আটকে পড়া ভারতীয়দের। এই কাজে নিযুক্ত প্রথম বিমানটি ৩২৬ জন ভারতীয়কে নিয়ে লন্ডন থেকে রবিবার দেশে ফেরার কথা।

এদিকে, করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বাড়ছে ভারতে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটিতে আক্রান্ত ৬৩ হাজার ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ২ হাজার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ