বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি'র ভ্রাম্যমাণ আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু প্রতিরোধে আজ রোববার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরবাসীক ডেঙ্গু থেকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ডিএনসিসির বিভিন্ন এলাকায় এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা তাদের নিজ নিজ এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

এতে বলা হয়েছে, পূর্বের ঘোষণা অনুযায়ী ডিএনসিসির আওতাধীন বিভিন্ন বাড়ি, ভবন, প্রতিষ্ঠানের বিশেষ করে নির্মাণাধীন ভবনের ভেতরে-বাইরে, আশেপাশে কোথাও এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সবাইকে জানানো হয়েছে। এছাড়া ডিএনসিসির সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে গত তিন দিন ধরে এ বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে সর্বসাধারণকে অবগত করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ