বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট

‘ইউরোপ-আমেরিকার তুলনায় দেশের পরিস্থিতি ভালো আছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের করোনা পরিস্থিতি এখনো অনেক দেশের তুলনায় ভালো আছে দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, কোনো মন্তব্য করার আগে ইউরোপ-আমেরিকা-ভারত-পাকিস্তানের দিকে তাকান। তাহলেই তাদের তুলনায় আমাদের পরিস্থিতিটা যে ভালো আছে তা বুঝতে পারবেন।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক ইস্যু নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সরকারের সময়োপযোগী নানা পদক্ষেপের কারণে দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি এখনো অনেক দেশের তুলনায় ভালো রয়েছে।

তবে যেকোনো সময় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে তিনি মনে করেন। তথ্যমন্ত্রী বলেন, যেকোনো পরিস্থিতিই তৈরি হতে পারে। সেজন্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে নানা ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। একইসঙ্গে জনগণকে প্রতিনিয়ত সঠিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হচ্ছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে দেশের প্রায় ১ কোটি মানুষের কাছে ত্রাণ ও নগদ আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা। অথচ বিএনপি নেতারা এসবের প্রশংসা না করে উল্টো সমালোচনা করছেন।

বিএনপির এসব করার মূল উদ্দেশ্য সরকারের ভালো উদ্যোগগুলোকে বাধাগ্রস্ত করা মন্তব্য করে তিনি বলেন, তারা সেই লক্ষ নিয়েই সরকারের ভালো কাজের সমালোচনা করছে। অথচ এই সংকটকালীন সময়ে বাদানুবাদের রাজনীতি কোনোভাবেই কাম্য নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ