রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বেফাকের ৪৪৪ হিজরি শিক্ষাবর্ষের সনদ বিতরণ শুরু মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা  আস-সুন্নাহর শেফ ট্রেনিংয়ে ৫০ ধরনের খাবার, প্রশংসা শায়খ আহমাদুল্লাহর আরজাবাদ মাদরাসায় আওলাদে রাসুল সাইয়েদ মাওলানা আজহার মাদানী কী হচ্ছে নারায়ণগঞ্জের দেওভোগ মাদরাসায়? ইফা’র নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকার আহ্বান শুধু হরমুজই নয়, আরও আছে ইরানের ‘বিকল্প অস্ত্র’—মেদভেদেভের সতর্কবার্তা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১ নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত, আহত ৪ জাফলংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ঋণখেলাপিরাও পাচ্ছেন প্রণোদনার ঋণ সুবিধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্ষতিগ্রস্তরা এখান থেকে স্বল্প সুদে ঋণ নিতে পারবেন। তবে ঋণখেলাপিরা এখান থেকে কোনো সুবিধা পাবেন না বলে জানানো হয়েছিল। সেই নিষেধাজ্ঞা এবার সীমিত করা হলো।

রোববার বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে দাপ্তরিক কার্যক্রম সীমিত হয়ে পড়ায় ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং (আইসিআরআর) কার্যক্রম ব্যাহত ও ঋণ গ্রহীতার প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তাই এখন ঋণখেলাপিরাও সরকার ঘোষিত প্রণোদনার অর্থ থেকে ঋণ নেয়ার সুবিধা পাবেন।

গত ৫ এপ্রিল করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ৭২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য থেকে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।

তখন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল, সরকার ঘোষিত এ প্রণোদনার অর্থ ঋণখেলাপিদের দেয়া হবে না। বাকিরা ব্যাংকের মাধ্যমে এ তহবিল থেকে ৯ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন। এর মধ্যে ৪ দশমিক ৫ শতাংশ সুদ পরিশোধ করতে হবে উদ্যােক্তাদের। বাকি ৪ দশমিক ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে দেবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ