রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

নিজেদের ক্ষেপণাস্ত্রে ২০ ইরানি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজেদের জাহাজের ওপর মিসাইল ছুড়েছে ইরানের নৌবাহিনী। এতে দেশটির ২০ নৌসেনা নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১০ মে) পারস্য উপসাগরে এ ঘটনা ঘটে। একে ‘মানবসৃষ্ট ভুল বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। খবর নিউইয়র্ক টাইমস।

ইরানের কর্মকর্তাদের উদ্ধৃত করে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, জামারান থেকে ছোঁড়া সি-৮০২ নুর মিসাইল হঠাৎ অন্য একটি জাহাজের ওপর আঘাত হানে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি নেভিবহরে যুক্ত হওয়া নতুন ওই জাহাজে ৩০ থেকে ৪০ জন সদস্য ছিলেন। প্রাথমিকভাবে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ওই জাহাজের কমান্ডারও আছেন। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস ক্রপস (আইআরজিসি) জানিয়েছে, এটি মানবসৃষ্ট ভুল বলে ধারণা করা হচ্ছে। তবু গোটা বিষয়টি তদন্ত করা হবে।

পারস্য উপসাগরে আমেরিকার সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যে এই ঘটনা ইরানকে আরও চিন্তিত করবে বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে দুই দেশের নৌবাহিনীর মধ্যে প্রায় যুদ্ধ লেগে যায়। পরে আমেরিকা বিবৃতিতে জানায়, ইরান তাদের ‘হয়রানি’ করেছে। এর ভেতর গত শনিবার ( ৯ মে) গুজব ছড়ায়, যুক্তরাষ্ট্রের একটি ড্রোন নিজেদের সীমানার পানিতে ফেলেছে ইরান। পরে এটি নিয়েও দুই দেশ তর্কে জড়ায়।

পারস্য উপসাগরে ইরানের চলমান মহড়া সাম্প্রতিক এই উত্তেজনাকে কেন্দ্র করেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ