বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকাসহ বিভিন্ন জেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না বলে হতাশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এ হতাশার কথা জানান তিনি।

তিনি বলেন, গরীব, কর্মহীন ও অসহায় মানুষের জীবিকার স্বার্থে কিছু কিছু ক্ষেত্রে সরকার সাধারণ ছুটি শিথিল করেছে। দুর্ভাগ্যজনক, এর প্রথম দিনই ঢাকাসহ বিভিন্ন জেলায় অনেকেই যথাযথ শারীরিক ও সামাজিক দূরত্বের ব্যাপারটি উপেক্ষা করেছে। দোকানপাট ও ব্যবসাকেন্দ্রসহ অনেক জায়গায় স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না।

মন্ত্রী বলেন, এইভাবে ঢাকামুখী মানুষের ঢল প্রকারান্তরে নিজেদের ও আশপাশের জন্য বিপদ ডেকে আনবে। করোনা বিস্তারকে উৎসাহিত করবে। আমাদের ভুলে গেলে চলবে না, করোনা মোকাবিলায় সবচেয়ে সাফল্যের দাবিদার দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় পর্যায়ে করোনার আক্রমণ শুরু হয়েছে।

ত্রাণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে রয়েছে। দলীয় পরিচয়ে যারা অনিয়ম করবে তাদের স্মরণ করিয়ে দিতে চাই, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের শুদ্ধি অভিযান এখনও চলমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ