রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

উপসর্গহীন মৃত্যু, ১০ দিনেই উহানের সব বাসিন্দার করোনা পরীক্ষার পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের উহানে নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সেখানকার ১ কোটি ১০ লাখ বাসিন্দার সবার করোনা পরীক্ষা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই বিষয়ে আদেশ দেওয়া হয়েছে। লকডাউন তোলার পরে প্রথম সেখানে আবার সংক্রমণের তথ্য পাওয়া যাচ্ছে।

আগামী ১০ দিনের মধ্যে কীভাবে সেখানকার সবগুলো জেলায় সবার পরীক্ষা করা হবে সেই বিষয়ে পরিকল্পনা চাওয়া হয়েছে বলে উহানের অ্যান্টি ভাইরাস ডিপার্টমেন্টকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

পরিকল্পনায় ভঙ্গুর অবস্থায় থাকা জনগণ ও আবাসিক এলাকায় আগে পরীক্ষা করা হবে।

গত ১০ ও ১১ তারিখে স্থানীয়ভাবে আবার করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে চীনের উহানে। তারা কোনো উপসর্গবিহীন হওয়ায় পজিটিভ ফলাফল আসার আগেই তারা কোয়ারেন্টাইনে ছিলো। উহানের একটি আবাসিক কম্পাউন্ড থেকে তাদের চিহ্নিত করা হয়। গত ৮ এপ্রিল উহান থেকে লকডাউন তুলে দেওয়া হয়। এরপর এই প্রথম স্থানীয় সংক্রমণের তথ্য পাওয়া গেলো।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকেই প্রথম ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী তা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারাবিশ্বে সাড়ে ৪২ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছেন ২ লাখ ৮৭ হাজারেরও বেশি আর সুস্থ হয়েছেন ১৫ লাখ মানুষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ