রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর

খুলে দেয়া হয়েছে ইরানের সকল মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় রমজানের ইবাদতের জন্য সকল মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিয়েছে ইরান সরকার।

আজ মঙ্গলবার থেকে ইরানের সকল মসজিদ খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক ডেভেলপমেন্টের পরিচালক মোহাম্মদ কউমি।

যদিও ইরানের বেশ কিছু অঞ্চলে ফের করোনার ভাইরাসের সংক্রমণ বেড়েছে। এর পরেও সার্বিক দিক বিবেচনা করে ইরান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এর আগে করোনার প্রকোপ কম এমন স্থানে মসজিদ খোলার অনুমতি দেয় ইরান সরকার। এছাড়া গত শুক্রবার প্রায় দুই মাস বন্ধ থাকার পর ইরানের ১৮০ শহরে জুমার নামাজের অনুমতি দেয় দেশটির প্রশাসন। আগামী সপ্তাহ থেকে ইরানের স্কুল খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

উল্লেখ্য, ইরানের এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ৬ হাজার ৬৮৫ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ২৮৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ