বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী

মাওলানা আব্দুল লতীফ নিজামীর ইন্তেকালে আল্লামা আহমদ শফীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোট বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, মাওলানা আব্দুল লতিফ নেজামী ছিলেন দেশের ইসলামী রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব। আশির্ধ্ব এ ইসলামী রাজনীতিবিদ জীবনের উল্লেখযোগ্য সময় দেশের রাজনীতির পটপরিবর্তন ও ধর্মীয় অনুশাসন কায়েমের চেষ্টা করে গেছেন। আমৃত্যু তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

আমিরে হেফাজত আরও বলেন, হেফাজতে ইসলামের অধিকাংশ বৈঠক ও আন্দোলনে উনি শামিল থাকতেন। সাদামাঠা জীবন-যাপন করতেন। এ রাজনীতিবিদ ছিলেন অন্যান্য রাজনীতিবিদ থেকে আলাদা গুণের অধিকারী। এই আলেম রাজনীতিবিদের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তার কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ