শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

এতেকাফ কেন করবেন কিভাবে করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এতেকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, স্থির থাকা, আবদ্ধ থাকা। শরিয়তের পরিভাষায় রমজানের শেষ দশ দিন বা যেকোনো দিন দুনিয়ার সব কাজ-কর্ম তথা পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদে বা ঘরের পবিত্র স্থানে এতেকাফের নিয়তে অবস্থান করাকে এতেকাফ বলা হয়।

এতেকাফ তিন প্রকার। ওয়াজিব, মুস্তাহাব, সুন্নতে মুয়াক্কাদা।

মানতের এতেকাফ ওয়াজিব। রমজানের শেষ ১০ দিন ব্যতিরেকে যত এতেকাফ করা হবে তা মুস্তাহাব। রমজানের শেষ ১০ দিনে এতেকাফ করা সুন্নাতে মুয়াক্কাদা কেফায়া।

এতেকাফের চারটি শর্ত : ১. মসজিদে অবস্থান করা, নারীদের জন্য ঘরে ২. নিয়ত করা ৩. বড় নাপাক থেকে পাক হওয়া ৪. রোজা অবস্থায় হওয়া।
২০ রমজান সূর্যাস্তের সময় থেকে মসজিদে ইতেকাফ শুরু করতে হবে। রমজানের চাঁদ দেখার পর মসজিদ থেকে বের হবে। রোজায় মহল্লার জামে মসজিদে ইতেকাফ করা সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া মানে হলো, সবার পক্ষে একজন আদায় করতে হবে। না হয় পুরো এলাকাবাসীর গুনাহ হবে।

এতেকাফের ফজিলত সম্পর্কে রাসুল সা. বলেছেন, যে ব্যক্তি রোজার শেষ ১০ দিন এতেকাফ করবে, সে ব্যক্তি দু’টি হজ ও দুটি ওমরার সমপরিমাণ সওয়াব পাবে। হজরত আয়েশা রা. বলেন, রাসুল সা. দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন, ততদিন রমজানের শেষ ১০ দিন মসজিদে এতেকাফ করেছেন। জীবিত থাকাকালীন কোনো রমজানের শেষ ১০ দিন ইতেকাফ বাদ দেননি। -বুখারি, মুসলিম

মহানবী সা. বলেন, আমি লাইলাতুল কদরের সৌভাগ্য ও মহিমা অনুসন্ধানে প্রথম দশদিন ও মাঝের দশদিন এতেকাফ করেছি অবশেষে আমার কাছে একজন ফেরেশতা এসে বলেছেন, লাইলাতুল কদর শেষ দশকে। কাজেই তোমাদের মধ্যে যারা এতেকাফ করতে চায় তারা যেন শেষ দশকে এতেকাফ করে। এতেকাফকালীন অধিক কোরআন তেলাওয়াত, নফল নামাজ, তাসবিহ, জিকির, দোয়া-দরূদ, দান-সদকা ইত্যাদি আমল করা। কারও সঙ্গে ঝগড়া-বিবাদ ও অনর্থক গল্প-গুজবে সময় নষ্ট করা উচিত নয়। মসজিদে লেনদেন না করার পাশপাশি বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের না হওয়া উচিত।

মসজিদুল হারামে এতেকাফ করলে তা সবচেয়ে উৎকৃষ্ট এতেকাফ। তারপর মসজিদে নববীতে এবং তারপর বায়তুল মুকাদ্দাসে। তারপর উৎকৃষ্ট এতেকাফ হয় কোনো জামে মসজিদে করলে যেখানে রীতিমতো জামায়াতে নামাজ হয়। এর পরের মরতবা নিজের গ্রাম বা মহল্লার মসজিদে এতেকাফের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ