রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

নাইজার ও নাইজেরিয়া, দুই দেশে বোকো হারামের ৭৫ যোদ্ধা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার দুই প্রতিবেশী দেশ নাইজার ও নাইজেরিয়ায় দুটি বিরোধী অভিযানে বোকো হারামের প্রায় ৭৫ জন যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দক্ষিণ-পূর্ব নাইজারে সাহিল রাজ্যে এবং পার্শ্ববর্তী নাইজেরিয়ার সীমান্ত এলাকায় অভিযান দুটি পরিচালিত হয় বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তাতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব নাইজারের ডিফা শহরের দক্ষিণে সোমবার এক অভিযানে ২৫ জঙ্গি নিহত হয়। একই দিন পার্শ্ববর্তী নাইজেরিয়ার ভূমিতে চাদ লেক অঞ্চলে ‘প্রায় ৫০ জন’ মৃত্যু হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক একটি সন্ত্রাস বিরোধী বাহিনী কর্তৃক অভিযান দুটি চালানো হয়। তবে মৃত্যুর সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে এএফপি।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক সংগঠন বোকো হারাম পশ্চিমা শিক্ষা, সংস্কৃতির ঘোর বিরোধী সংগঠন। আফ্রিকার দেশগুলোতে অনেক দিন ধরে নানানভাবে তারা স্বাধীনতাকামী বলে দাবি করে আসছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ