রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এবার আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প।

গতকাল শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় ভোর ৪টা ৩ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলীয় নেভাদা অঙ্গরাজ্যে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৬ দশমিক ৫।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, নেভাদার টোনোপাহ শহরের ৫৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৭ দশমিক ৬ কিলোমিটার গভীরে।

এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ক্যালিফোর্নিয়াও ভূমিকম্প হয়েছে বলে স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে। বর্তমানে করোনা ভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রে চলছে মৃত্যুর মিছিল। বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্তের দেশে পরিণত হয়েছে এ দেশটি।

এই বিপর্যয়ের মধ্যে ভূমিকম্প সেখানকার জনগণের মনে যেমন আতঙ্ক ছড়িয়েছে। তেমনি প্রশাসনিক কর্মকর্তাদের কপালেও দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ