রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

মসজিদে নামাজ পড়ার অনুমতি দিল ইতালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারির বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে ফিরে যেতে শুরু করেছে ইউরোপের দেশ ইতালি। দীর্ঘ দুই মাস পর সেখানে দোকানপাট খুলেত শুরু করেছে।

দোকানপাট খোলার পর এবার আগামী সোমবার থেকে মসজিদে নামাজ আদায়ের অনুমতি দিচ্ছে ইতালি সরকার। মুসল্লিরা শর্তসাপেক্ষে এসব মসজিদে নামাজ আদায় করতে পারবেন।

সে দেশের মসজিদগুলোতে একসঙ্গে ২০০ মুসল্লি নামাজ পড়ার সুযোগ পাবেন। তবে অবশ্যই একজন মুসল্লিকে আরেকজনের কাছ থেকে এক মিটার দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে। বিষয়টি ইতালির বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু নিশ্চিত করেছেন।

তিনি মুসল্লিদের পরামর্শ দিয়ে বলেছেন, অন্তত প্রতি ২৫০ বর্গমিটারে একজন করে নামাজ আদায় করার চেষ্টা করুন।

একে অপরের সঙ্গে হাত না মেলানোই ভালো। আপাতত শিশুদের মসজিদে না আনাই উত্তম। সবাই সরকারের নিয়ম মেনে চলুন।

প্রসঙ্গত, ইতালিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৮৮৫ মানুষ। আর এই রোগে প্রাণ হারিয়েছে দেশটির ৩১ হাজার ৬১০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ