রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ইরানে ঈদের নামাজের অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুলনামূলকভাবে ইরান এখন অনেকটা স্বস্তির পথে। কমে এসেছে সংক্রমণ এবং মৃত্যুর হার। ইতোমধ্যে ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদ খুলে দেওয়া হয়েছে।

এবার ঈদের নামাজের অনুমতি দেওয়া হল। দেশটির করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সেক্রেটারি হোসেইন কাজেমি বলেন, ইরানের সব শহরেই খোলা ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা।

গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপর সংক্রমণ বাড়তে থাকে মারাত্মকভাবে। একসময় ইরানের অবস্থা হয়ে পড়ে ইউরোপের সর্বোচ্চ সংক্রমিত দেশগুলোর মতো। তবে দেরিতে হলেও করোনাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে দেশটি। ১ লাখ ২০ হাজার রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৯৫ হাজার। সংক্রমণের তুলনায় এত বেশি মানুষের সুস্থ হয়ে ওঠার রেকর্ড আছে খুব কম দেশেরই।

তবে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও এখনো অনেক কিছু বন্ধ অবস্থায় আছে দেশটিতে। সরকার ঈদের পর সবকিছু স্বাভাবিক করে দেওয়ার চিন্তা-ভাবনা করছে। খুলে দেওয়া হবে রেস্টুরেন্ট, স্টেডিয়াম, সিনেমা হলসহ বন্ধ থাকা সবকিছু।

ইরানে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৯৮৮ জন। গুরুতর অবস্থায় আছেন ২ হাজার ৭০৫ জন। বর্তমানে আক্রান্ত আছেন মাত্র ১৮ হাজার মানুষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ