রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

ইসরায়েলে চীনা রাষ্ট্রদূতের মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত দু ওয়েইর (৫৮) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে দেশটির রাজধানী তেল আবিবের উত্তরাঞ্চলের হার্জলিয়া এলাকার নিজ বাসভবন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রলালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা এপি।

খবরে বলা হয়, দু ওয়েইর মৃত্যুর পর তার বাসভবনটি ঘিরে রেখেছে ইসরায়েলের পুলিশ বাহিনী। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

তবে চিকিৎসকদের বরাত ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ জানায়, ঘুমের মধ্যে স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে চীনা রাষ্ট্রদূতের।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, দু ওয়েই ইসরায়েলে একাই বসবাস করতেন। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। তারা চীনে বসাবাস করেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি ইসরায়েলে চীনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। এর অগে ইউক্রেনে চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

উল্লেখ্য, ইসরায়েলের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক ভালো এবং বন্ধুত্বপূর্ণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ