বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

সাহিত্য এবং আমাদের দৌরাত্ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহ উসামা।।

কলম। তিন বর্ণের ছোট একটি শব্দ। কিন্তু এর মূল্য অপরিসীম। এর মর্যাদা অনেক। কলম না থাকলে আমাদের মাঝে রত্নমূল্য জ্ঞানভাণ্ডার এবং ইলিমের অতুলনীয় মহাসম্ভার একত্রিত হতো না।

মূর্খতা, অজ্ঞতা এবং বর্বরতা ছড়িয়ে পড়তো চারিদিকে। কলম আল্লাহর দান। কলম দান করে তিনি আমাদের উপর কতো বড় ইহসান করেছেন, কতো বড় দয়া করেছেন তা কখনো কি আমরা ভেবেছি, কল্পনা করেছি? রাব্বুল আলামিন কলমের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন। কিন্তু আজ আমরা কলমকে পরিত্যাগ করেছি। কলমের চর্চা-পরিচর্চাকে বন্ধ করে দিয়েছি।

বর্তমান সময়ে নাস্তিক মুরতাদ এবং আল্লাহর শত্রুরা কলম হাতে তুলে নিয়েছে। তারা নিজেদের মতো করে কলম পরিচালনা করছে । অশালীন ভাষায় বিভিন্ন ধরনের অশ্লীল বইপুস্তক লিখে সমাজের মধ্যে অশ্লীলতা এবং মানুষের কাছে আধুনিকতার নামে অসভ্যতা ছড়িয়ে দিচ্ছে। ফেসবুক টুইটার সহ বিভিন্ন ব্লগে তারা ইসলাম নিয়ে কটুক্তি করছে। রাসুলে পাক মুহাম্মাদে আরাবী সা. নিয়ে বিচিত্র ধরণের অবমাননাকর আর্টিকেল প্রকাশ করছে। পূর্নাঙ্গ ইসলামি জীবন ব্যবস্থার দিকে আঙ্গুল তোলছে। এছাড়া স্কুল, কলেজ, ভার্সিটির পাঠ্যপুস্তকের পরতে পরতে নাস্তিক্যবাদীতার ছোঁয়া ঢুকিয়ে দিচ্ছে। সব কিছু করছে তারা এই কলমেরই মাধ্যমে।

এই কলমই ছিল একদিন আমাদের পূর্বপুরুষদের হাতে। আমাদের আকাবীর আসলাফ উলামায়ে কেরামদের হাতে। কী সোনালী যুগ ছিল তখন।

কলমকে তারা ব্যবহার করেছেন সত্যের পক্ষে এবং অসত্যের বিপক্ষে। নিজ মাতৃভাষা এবং কলমের মাধ্যমে মানুষকে দ্বীনের দিকে আহবান করেছেন। সমাজকে আলোর সরুপথ দেখিয়েছেন। পাপের অন্ধকার থেকে বের করেছেন। সত্যের আপোষহীন সৈনিক ছিলেন তারা। বীর বিক্রমে ঝঙ্কার তোলতো তাদের সেই কলম। সর্বদাই কলম যুদ্ধে বাতিলের বিরুদ্ধে তারা বিজয়ী হয়েছেন।

সাম্প্রতিক বাংলা ভাষার অঙ্গনে আমরা এতো অবহেলিত কেন ? কেনো মানুষ আজ তাকায় আমাদের দিকে বাঁকা নজরে? কখনো কি জেনেছি? কিংবা জানার চেষ্টা-প্রচেষ্টা করেছি।

আমরা আজ অবহেলিত কারণ, আমরা কলমকে পরিত্যাগ করেছি। আজ আমরা অবহেলিত কারণ, পরিক্ষা ছাড়া কলম হাতে দু'চার পৃষ্ঠা লেখার মতো সময় হয় না আমাদের। আজ বাংলাভাষার অঙ্গনে আমাদের কাওমিয়ানদের অবস্থা খুবই সূচনীয়। বাংলাভাষা আমাদের মায়ের ভাষা। কিন্তু এই ভাষায় নবিজি (স.) কিংবা সাহাবীদের নিয়ে আমরা ১০ লাইন লিখতে পারি না। লিখলও মান সম্মত লেখা হয় না। ক্ষুদ্র একটি রচনায় বানà