রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

হুর তহবিল সরবরাহ স্থায়ীভাবে বন্ধের হুমকি ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হুমকি দিয়ে বলেছেন, পরবর্তী ৩০ দিনের মধ্যে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ না হলে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তহবিল সরবরাহ বন্ধ করে দেবে।

করোনা মোকাবিলায় অব্যবস্থাপনা এবং ঘটনা আড়াল করার ক্ষেত্রে চীনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে মধ্য এপ্রিলে ওয়াশিংটন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন সাময়িক স্থগিত করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানকে পাঠানো চিঠির ইমেজ সোমবার টুইট করে ট্রাম্প জানান, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি আগামী ৩০ দিনের মধ্যে কার্যকর কোন অগ্রগতি দেখাতে না পারে ,তাহলে সংস্থায় যুক্তরাষ্ট্রের তহবিল সরবরাহের অস্থায়ী নিষেধাজ্ঞা স্থায়ী করা হবে এবং সংস্থাটিতে আমরা সদস্য থাকবো কিনা সেটি বিবেচনা করা হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ