রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

আল্লাহর উপর বিশ্বাসই এ সংকট থেকে রক্ষা করতে পারে: শাইখ সুদাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদুল হারামের প্রধান ও প্রবীণ ইমাম শাইখ আব্দুর রহমান আল সুদাইস বলেন, পৃথিবীতে এমন কোনও দেশ বা অঞ্চল নেই যেখানে করোনা আক্রমণ করেনি। কিন্তু এই আক্রমণের মুখে মুমিনরা সীসাযুক্ত প্রাচীরের মতো দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছে। সত্যিকারের বিশ্বাসীর বিশ্বাসই তাকে সংকট থেকে রক্ষা করতে পারে। যে ব্যক্তি তার পালনকর্তা ও নিয়তির ওপর বিশ্বাস রাখে, যে প্রভু ও মালিকের প্রতি বিশ্বাস রাখে, এই বিশ্বাসই সংকট, কষ্ট ও অসুবিধা থেকে তাকে রক্ষা করবে।

গতকাল জুমার খুতবায় তিনি এসব কথা বলেন। খুতবায় দেশের নাগরিকসহ বিশ্বের মুসলিমদের বাকী রোজাগুলোতে বেশি বেশি নেকির কাজ করার প্রতি উদ্বুদ্ধ করেন।

করোনা প্রতিরোধে সৌদি আরবের কর্তৃপক্ষ শুরু থেকেই মসজিদে নামাজ বন্ধ ঘোষণা ও বর্তমানে ঈদের নামাজ নিষিদ্ধ করাসহ একাধিক গুরুত্বপূর্ণ আইন পাশ করেছে। সেসব আইনসহ দেশটির বেসরকারী সংস্থাগুলোর প্রশংসা করেছেন শাইখ আব্দুর রহমান আল সুদাইস।

তিনি বলেন, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সৌদি আরব বাদশার সাহসী এবং ঐতিহাসিক সিদ্ধান্তগুলো সৃষ্ট বিপর্যয় থেকে দেশকে বাঁচাতে পারে।

শাইখ সুদাইস বলেন, করোনা বিরোধী অভিযানে হারামাইন শারিফাইন কর্তৃপক্ষ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের প্রচেষ্টা প্রশংসনীয়। এছাড়াও, সৌদি আরবের পুলিশ ও স্বাস্থ্য বিভাগ করোনার প্রতিরোধে কঠিন পরিস্থিতিতেও কাজ অব্যাহত রেখেছেন।

সূত্র: আল আউসাত, আল আরাবিয়া

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ