রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি চেচনিয়ার প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভকে মস্কোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রমজান কাদিরভকে একটি বিশেষ বিমানে করে মস্কোর হাসপাতাকে স্থানান্তর করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য মস্কো টাইমস।

ভ্লাদিমির পুতিন সমর্থিত ৪৩ বছর বয়সী চেচনিয়ার প্রেসিডেন্টের শরীরে করোনার বেশ কয়েকটি উপসর্গ দেখা দিয়েছে। ক্রমশ অবস্থার অবনতি হলে চেচনিয়ার চিকিৎসকরা তাকে মস্কোতে নেওয়ার পরামর্শ দেন। পরে চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে বিশেষ বিমানে রমজান কাদিরভকে মস্কোতে নেওয়া হয়। ভর্তি করা হয় হাসপাতালে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি করোনা পজিটিভ।

সাবেক চেচেন বিদ্রোহী নেতা কাদিরভ এখন দেশটিতে বেশ জনপ্রিয়। তিনি রাশিয়ার বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করেছেন। ২০০৪ সালে তার বাবা আততায়ীদের হাতে নিহত হওয়ার পর প্রথমে উপপ্রধানমন্ত্রী, এরপর প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্ট হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ