শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত দেশের ৩৩৫১ পুলিশ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৫১ জন পুলিশ সদস্য। এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭১৬ পুলিশ সদস্য।

আজ শনিবার (২৩ মে) পুলিশের বিভিন্ন দফতর সূত্রে এ তথ্য জানা যায়।

শুধু ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) আক্রান্ত ১ হাজার ২৯১ পুলিশ সদস্য। তবে আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের সদস্যই বেশি।

এদিকে করোনায় পুলিশে এখন পর্যন্ত সর্বশেষ মৃত্যু হলো নেকাব্বর হোসেন (৪৫) নামে পুলিশের এক সদস্যের। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরীর হালিশহর এলাকায় বসবাস করতেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ