রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

জার্মানিতে নামাজের জন্য খুলে দেয়া হলো গির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে চলার নতুন নিয়ম মেনে মসজিদে নামাজ আদায় করা সম্ভব না হওয়ায়, জার্মানির বার্লিনে একটি গির্জা খুলে দেয়া হয়েছে মুসলমানদের নামাজ পড়ার জন্য।

জার্মানিতে গত ৪ মে থেকে সব ধর্মীয় উপাসনালয় পুনরায় খুলে দেয়ার অনুমতি দেয়া হলেও প্রার্থণার সময় একে অপরের থেকে পাঁচ ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেয়া হয়।

এ দূরত্ব মেনে বার্লিনের নিউক্লান জেলার দার আসসালাম মসজিদে কেবলমাত্র জামাতের এক অংশ ধরানো সম্ভব ছিল। কিন্তু ক্রুজবার্গের মার্থা লুথেরান গির্জা রমজানের শেষ জুমার নামাজের আয়োজন করে সাহায্য করার প্রস্তাব দেয়।

দার আসসালাম মসজিদের ইমাম রয়টার্সকে বলেন, ‘এটি একটি দুর্দান্ত বিষয়। এ সঙ্কটের মধ্যে এবং রমজানে এটি সবার মাঝে আনন্দ নিয়ে এসেছে। এই মহামারি আমাদেরকে একটি সামাজিক বন্ধনে আবদ্ধ করেছে। সঙ্কট মানুষকে একত্রিত করে।’

মসজিদ কমিটির সদস্য সামির হামদৌন বলেন, ‘আমার খুব অদ্ভূত অনুভূতি হয়েছিল। কারণ সেখানে বাদ্যযন্ত্র, বিভিন্ন ছবি ছিল, যা ইসলামিক প্রার্থণার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু আপনি যদি এই ছোট ছোট বিষয়গুলো ভুলে যান, তাহলে এটি আল্লাহর ঘরই মনে হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ