শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হারামাইন শারীফাইনে ঈদের নামাজের অনুমতি দিলো বাদশা সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ দেশের প্রধান দুই মসজিদ হারাম শরীফ ও মসজিদে নববীতে ঈদুল ফিতরের নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন।

সৌদি সরকার দেশের অন্য সব মসজিদে ঈদুল ফিতরের নামাজ নিষিদ্ধ ঘোষণা করে জনসাধারণকে ঈদুল ফিতরের নামাজ ঘরে আদায়ের অনুরোধ জানিয়েছে। তবে মসজিদ থেকে তাকবিরে তাশরীক প্রচার করার অনুমতি দিয়েছেন। আগামীকাল রোববার ঈদুল ফিতর উৎযাপন করবে আরব বিশ্ব।

মসজিদুল হারামের প্রধান ইমাম শাইখ আব্দুর রহমান আল সুদাইস জানিয়েছেন, এই দুই মসজিদে ঈদের নামাজের অনুমতি দিলেও জনসাধারণের জন্য নামাজে অংশগ্রহণ নিষিদ্ধ রাখা হয়েছে। দুই মসজিদের কর্মীরা নামাজে অংশ নিতে পারবেন। হারামাইন শরীফাইনকে করোনা মহামারি থেকে মুক্ত রাখতে সাধারণ নাগরিকদের নামাজের অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি বলেও জানান তিনি।

ডেইলি পাকিস্তান থেকে আব্দুল্লাহ আফফানের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ