শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেশে একদিনে মৃত্যু ২১, আক্রান্ত রেকর্ড ১৯৭৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদের দিন সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে ১ হাজার ৯৭৫ জনের শরীরে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর সোমবার পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫৮৫ জন। মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫০১ জন। চব্বিশ ঘণ্টায় ৪৩৩ জন মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৪ জন।

দেশে করোনাভাইরাসে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪১ শতাংশ; সুস্থতার হার ২০.৬১ শতাংশ।

এর আগে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ছিল ১ হাজার ৮৭৩ জন, ২৩ মে। আর সর্বোচ্চ ২৮ জন মৃত্যুর রেকর্ডটি হয়েছে ২৪ মে।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে সোমবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, মৃত্যুবরণ করা ২৫ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও পাঁচজন নারী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ