শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২ হাজার তালেবানকে মুক্তি দিচ্ছে আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগান সরকারের সঙ্গে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবানরা। সম্প্রতি সরকারি সেনাদের উপর হামলার জের ধরে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে তাদের স্বাগত জানিয়ে তালেবান বন্দীদের মুক্তি দিচ্ছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

আল জাজিরা জানায়, কয়েক সপ্তাহে সরকারি বাহিনীর ওপর একাধিক হামলার পর আকস্মিকভাবে সাময়িক যুদ্ধ বিরতি দেয় তালেবান। এরপর বন্দী তালেবান যোদ্ধাদের মুক্তিদানের প্রক্রিয়া শুরু হয়।

এই সাময়িক অস্ত্র বিরতি ভবিষ্যতে দীর্ঘমেয়াদি করে তুলতে রোববার এমন পদক্ষেপ নিয়েছে আফগান সরকার। মুক্তি পেতে যাচ্ছে দুই হাজার বন্দী তালেবান যোদ্ধা।

তিন দিনের যুদ্ধ বিরতির প্রস্তাব গ্রহণের পর আশরাফ ঘানি জানান, শান্তি আলোচনা চালিয়ে যেতে তারা প্রস্তুত আছেন।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত মার্কিন-তালেবান চুক্তি অনুসারে আফগান সরকার ৫০০০ তালেবান বন্দিকে মুক্তি দেবে এবং বিদ্রোহীরা আফগান বাহিনীর এক হাজার সদস্যকে মুক্তি দেবে। তবে ২০১৮ সালের ঈদের সময়ও এ ধরণের ঘোষণা এসেছিল এবং তখন আসলে সেটি আর দীর্ঘায়িত হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ